সর্বশেষ

ডিভি লটারি প্রত্যাশীদের জন্য দু:সংবাদ

ডিভি লটারি প্রত্যাশীদের জন্যCity ads Investment (1)

মার্কিন যুক্তরাষ্ট্র ৫৫ হাজার মানুষকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্য ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা বা (ডিভি) লটারির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। তবে এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে কাউকে নেয়া হবে না।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২ অক্টোবর বেলা ১২টা থেকে ৫ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত অনলাইনে বিনামূল্যে এই ভিসার জন্য আবেদন করা যাবে। তবে সাক্ষাৎকারের জন্য বাছাই করা হলে ওই ব্যক্তিদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে।

বাংলাদেশ ছাড়াও যেসব দেশ ডিভি প্রোগ্রামে আবেদন করতে পারবেন না সেগুলো হলো- ব্রাজিল, কানাডা, চীন, কলোম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া), ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ১৮৫ ধরনের ভিসা চালু রেখেছে। এর মধ্যে লটারির মাধ্যমে দেয়া ডিভি বেশি জনপ্রিয়। প্রতিবছর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ হাজারের বেশি মানুষকে স্থায়ীভাবে নাগরিকত্ব দেয় মার্কিন প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup