নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলীনের লিটল বাংলাদেশসহ সকল বাণিজ্যিক পাড়ায় শনিবার বিকেল থেকে গভীর রাত অবধি চাঁদরাতের আমেজ বয়ে যায়। আবহাওয়া চমৎকার হওয়ায় তরুণ-তরুণীর সাথে মা-খালারাও দলবেধে মেহেদী ডিজাইনে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় বোরকা পরিহিত তরুণী এবং বয়স্কদেরও দেখা গেছে।
শুধু তাই নয়, বাংলাদেশিদের এই চাঁদনী রাতে সামিল হতে দেখা গেছে সাদা-কালো সকল মুসলমানকে অর্থাৎ ঈদ আনন্দে সবাই একাকার।
রবিবার নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় ঈদুল আযহা উদযাপনের ঘোষণা দেয়ার পর প্রবাসীরা মেতে উঠেন ঈদ আনন্দে। চাঁদরাতের আমেজে নৃত্য-গীতের আসর বসেছিল কয়েকটি স্থানে।
আরও








![এবার ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির]](https://probashtime.net/wp-content/uploads/2026/03/এবার-ট্রাম্পকে-সতর্ক-করে-যা-বললেন-কাতারের-আামির.webp)



