সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ১৭ বছরে পাইলট হলেন বাংলাদেশি কিশোর

1bangladeshi teenager becomes pilot in us at 17City ads Investment (1)

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন মাত্র ১৭ বছর বয়সী কিশোর আহনাফ আবিদ মাহির। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ এক বছরের প্রশিক্ষণ শেষে স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) তিনি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্বীকৃত লাইসেন্স অর্জন করেন।

শৈশব থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল মাহিরের। তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাবা মইনুল হক ও মা আয়শা রুমা ১৬ বছর বয়সে তাকে ভর্তি করান লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং ট্রেনিং সেন্টারে। এফএএর নিয়ম অনুযায়ী ১৬ বছরে পা রাখার পর থেকেই তিনি বিমান চালানোর আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন।

প্রশিক্ষণের পুরো সময়জুড়ে মাহির অসংখ্যবার এক ইঞ্জিন বিশিষ্ট বিমান নিয়ে আকাশে উড়েছেন এবং নিরাপদে অবতরণ করেছেন। সব শর্ত পূরণের পর ১৭ বছর পূর্ণ হওয়ার দিনেই লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে প্রাইভেট পাইলট সার্টিফিকেট হাতে পান তিনি। এতে একক পাইলট হিসেবে বিমান চালানোর অনুমতি পান মাহির।

নিজের সাফল্য প্রসঙ্গে মাহির বলেন, “যারা আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার বাবা-মা—তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।” ভবিষ্যতে বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমান চালানোই তার পরবর্তী লক্ষ্য।

মাহিরের বাবা মইনুল হক বলেন, “ছোটবেলায় আমার স্বপ্ন ছিল পাইলট হওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি। আজ আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করেছে—এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।” ফ্লাইট প্রশিক্ষক ইলিয়াস খান মাহির প্রশংসা করে বলেন, “তার মধ্যে অসাধারণ দক্ষতা রয়েছে। এই যোগ্যতা দিয়ে সে বিশ্বজুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।”

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup