সর্বশেষ

৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

Visas of over 6,000 foreign students cancelled in americaCity ads Investment (1)

মার্কিন যুক্তরাষ্ট্র ছয় হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বেশিরভাগ ভিসাধারীর বিরুদ্ধে হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগও আনা হয়েছে। তবে সন্ত্রাসে সহায়তা বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর বাড়তি নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থী ইহুদি-বিরোধী আচরণ করেছে, সেসব ঘটনাও এই পদক্ষেপের অন্তর্ভুক্ত।

কর্তৃপক্ষের হিসেবে, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় চার হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে। এছাড়া ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারায়, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে অনেকেই সমালোচনা করছেন। তবে ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup