Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, সন্তান জন্ম দিলে মিলবে না আর ভিসা!

Bad news for bangladeshis regarding visa renewalWeb Popup (3)

পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বা ‘বার্থ ট্যুরিজম’ সম্পর্কে আবারও সতর্কবার্তা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, যদি কারো যুক্তরাষ্ট্রে যাত্রার মূল উদ্দেশ্য সন্তান জন্ম দেওয়া হয়, তাহলে সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হতে পারে।

শনিবার (১৪ জুন) ঢাকায় মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। ফেসবুকে দেওয়া সেই বার্তায় উল্লেখ রয়েছে যে অনেক বিদেশি বাবা- শুধুই সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যান এবং এর সাথে যুক্ত চিকিৎসা ব্যয়ও সরকারের ঘাড়ে চাপান। এর ফলেও মার্কিন করদাতারা চাপের মুখে পড়েন।

বার্তার সাথে আরও বলা হয়েছে যে, এ ধরনের অভিভাবকরা ভবিষ্যতে তাদের ভিসা নবায়ন করার সুযোগও হারাতে পারবেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায় — যা অনেক ক্ষেত্রে অ্যাংকর বেবির সুযোগ সৃষ্টি করে।

অনেক বিদেশিরাই এই সুযোগকে ব্যবহার করে স্থায়ী আবাসন বা গ্রিন কার্ডের পথ সুগম করার চেষ্টা করে থাকে বলেও দূতাবাস উল্লেখ করেছে। এই বাস্তবতায় মার্কিন কর্তৃপক্ষ তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হয়েছে এবং আবেদনকারীর উদ্দেশ্য সন্দেহজনক হলে তা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনাও অনেক বেড়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)