সর্বশেষ

যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

Citizens of 12 countries banned from entering the united statesProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৪ জুন, বুধবার তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়েছে হোয়াইট হাউস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হচ্ছে—ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এ ছাড়া আরও সাতটি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশগুলো হলো—বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

নতুন নিষেধাজ্ঞাগুলো ১০ জুন সোমবার থেকে কার্যকর হবে। ভিসার মেয়াদ উত্তীর্ণ এমন বিদেশি নাগরিকদের ওপরও এ বিধিনিষেধ প্রযোজ্য হবে। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, দ্বৈত নাগরিকত্বধারী, কূটনৈতিক ভিসাধারী এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

নিষেধাজ্ঞা আরোপের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষায়, ‘আমার দায়িত্ব যুক্তরাষ্ট্র ও এ দেশের জনগণের নিরাপত্তা রক্ষা করা। তাই দেশের স্বার্থে এই পদক্ষেপ নিতে হয়েছে।’

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সম্প্রতি কলোরাডোর বোল্ডারে ইসরায়েলপন্থী এক সমাবেশে হামলা হয়েছে। এটা প্রমাণ করে, বিদেশিদের যাচাই-বাছাই ছাড়া প্রবেশের ফলে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।” তিনি আরও বলেন, “আমরা ইউরোপের মতো পরিস্থিতি যুক্তরাষ্ট্রে হতে দেব না। আমরা এমন কাউকে আমাদের দেশে ঢুকতে দেব না, যারা আমাদের ক্ষতি করতে চায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03