সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি সমাবেশে আগুন ও পেট্রোল বোমা হামলা

Fire and petrol bomb attack at pro israel rally in usProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরায়েলপন্থি এক সমাবেশে ককটেল বোমা ও আগুন নিক্ষেপের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। রবিবার (১ জুন) ‘রান ফর দেয়ার লাইভস’ নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ওই সমাবেশে হঠাৎ করে ‘ফ্রি ফিলিস্তিন’ বলে চিৎকার করে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ককটেল বোমা ছুড়ে মারেন বলে জানায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ সাবরি সোলিমান। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। ডেনভার ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মার্ক মিচালেক জানান, “প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত সহিংস হামলা।” আহত ব্যক্তিদের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

9107462 1200x

ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় গায়ে জামা না থাকা একজন ব্যক্তি স্প্রে বোতল হাতে আগুন ছড়াচ্ছেন এবং চিৎকার করে বলছেন— “জায়নবাদীরা নিপাত যাক”, “ফিলিস্তিন মুক্ত করো”, “তারা খুনি”।

কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল উইসার বলেন, যেহেতু হামলার লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী, তাই এটিকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বোল্ডার পুলিশ প্রধান স্টিফেন রেডফার্ন জানান, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করে আটক করা হয়েছে এবং এখন আর জননিরাপত্তার ঝুঁকি নেই।

এদিকে হামলাকারী সোলিমানেরও আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তবে সংবাদ সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03