সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী নিহত

Expatriate shot dead by terrorists in South AfricaProbashir city Popup 19 03

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টিপু চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রিটোরিয়ার কোয়ামথলাংগা এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি হামলার শিকার হন বলে স্বজনরা জানিয়েছেন। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি করেছে।

নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৃত আবু তাহেরের ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে ব্যবসা পরিচালনা করছিলেন।

নিহতের চাচাত ভাই লিটু চৌধুরী জানান, টিপু প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। শুক্রবার বিকেলে ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।

স্বজনরা জানান, মরদেহ বর্তমানে স্থানীয় থানায় রয়েছে এবং দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে একই পরিবারের ওপর অতীতেও হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে টিপু চৌধুরীর ভাই আবু সায়েম চৌধুরীকেও দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03