সর্বশেষ

যারা আওয়ামী লীগ করেছেন, তওবা করে সরে আসুন : মামুনুল হক

যারা আওয়ামী লীগ করেছেন, তওবা করে সরে আসুনCity ads Investment (1)

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, এই দেশে যারা আওয়ামী লীগ করেছেন, তারা তওবা করে সারাজীবনের জন্য সরে আসুন। খুনি হাসিনা মানুষের ওপর দীর্ঘ ১৫ বছর নির্যাতন, অত্যাচার, গুম ও খুন করেছেন। শুধু তাই নয়, প্রতিটি সেক্টরে করেছেন সীমাহীন দুর্নীতি ও লুটপাট। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় ইসলামি মহাসম্মেলন মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা যেখানে কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে। সেখানেই দলবল নির্বিশেষে সবার একসঙ্গে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ থেকে পালানোর সময় লাগেজে করে দেশের টাকা, পয়সা নিয়ে চলে গেছেন। দলের নেতাকর্মীদের প্রতিই শেখ হাসিনার দয়ামায়া নেই, তাহলে দেশের মানুষের প্রতি তার মায়া থাকবে কীভাবে? এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তাই যারা গুম-খুনের সঙ্গে জড়িত তাদের এই দেশে এনে বিচার করতে হবে।

সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা হুসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা আবু সাইন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup