সর্বশেষ

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি

Asaduzzaman khWeb Popup (3)

ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদের মধ্যেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও ৪ জনকে আটক হয়। তাদের কাছে থাকা নগদ ৩ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়।

তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।

আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup