সর্বশেষ

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ আটক ৫৬

Malaysia1 20240714155503City ads Investment (1)

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, ১০ জুলাই, বুকিত বিনতাংয়ের আশপাশে পাঁচটি স্পা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

১৪ জুলাই ইমিগ্রেশনের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, একটি দোতালা দোকানে অভিযান পরিচালনা করে ৫৬ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

পাসপোর্ট ছাড়াই পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল জনসাধারণের এমন অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

রাসলিন বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন বিদেশি নারী এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সী ৫৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।

তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এছাড়াও গ্রেফতার করা হয়েছে, দুজন স্থানীয় নাগরিককে যারা পার্লারের দায়িত্বে ছিলেন।

রাসলিন বলেন, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup