সর্বশেষ

ওমান প্রবাসীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

ওমান প্রবাসীর স্ত্রী অস্বাভাবিক মৃত্যুCity ads Investment (1)

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজকক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওই গৃহবধূর নাম নুসরাত জাহান মাহিয়া (১৯)। তিনি উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর এলাকার ওমান প্রবাসী মো. তসলিমের স্ত্রী এবং একই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার রাতে খাওয়া ধাওয়া করে নিজ কক্ষে ঘুমাতে যায় মাহিয়া। সকালে ঘুম থেকে না উঠায় অনেক ডাকাডাকি করে।

এ সময় সাড়া না পাওয়ায় ভেতরে ঢুকলে গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ওই গৃহবধূকে ঝুলতেদেখা যায়। এরপর থানায় খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মাহিয়ার ভাই শরীফ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ির লোকজন মেরে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। তাঁর পা নিচে ফ্লোরে সঙ্গে লাগানো ছিল’।

তিনি আরো বলেন, ‘২০২৩ সালের আমার বোনের সঙ্গে ওমান প্রবাসী তসলিমের বিয়ে হয়। বিয়ের তিন মাসের মধ্যে বোনজামাই প্রবাসে চলে যায়। তাদের সংসার প্রথমে ভালো চললে পরে পরিবারের সবার সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো। আমার বোনের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি করছি’।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, শনিবার সকালে আমাকে খবর দেয়ার পর ঘটনাস্থলে ছুটে যাই। পরিবারের সাথে কথা বলে জানতে পারি গৃহবধূ আত্মহত্যা করেছে। আমি চেয়ারম্যান ও পুলিশকে বিষয়টি অবহিত করি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ খাঁন জানান, খবর পেয়ে বাড়ির নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করি।

মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর হত্যা না আত্মহত্যা তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

 

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=pU-MWO5NNAw

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup