সর্বশেষ

ওমানে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: এখনো হাসপাতালে ছয়জন

4d9f3e75 ae09 4a9b 9d8e e4819adb8a1aWeb Popup (3)

ওমানের আদম এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত এবং প্রায় ২৬ জন আহত হন।

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ বিন সাইফ আল বুসাফি জানান, আহতদের বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে মাঝারি ধরনের আঘাত পাওয়া ছয়জনকে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভোর ২টা ৪৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে কিছুটা সময় লাগলেও দ্রুত তাঁদের হাইমা ও নিজওয়া হাসপাতালে পাঠানো হয়।

ওমানে গত এক দশকে সড়ক দুর্ঘটনা ৪০ শতাংশের বেশি কমেছে বলে জানান আল বুসাফি। তবে বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করার কারণে এখনো বড় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘ যাত্রায় চালকদের নিয়মিত বিরতি নেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জ্ঞান রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া দুর্ঘটনায় আহত ব্যক্তিদের শ্বাসরোধ হওয়ার ঝুঁকি থাকায় তাঁদের পানি না খাওয়ানোর জন্যও সবাইকে সতর্ক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)