সর্বশেষ

হেলিকপ্টার দিয়ে বিমান উদ্ধার, ভাইরাল ভিডিও

SdxsdsdWeb Popup (3)

বরফঢাকা দুর্গম উপকূলে আটকে পড়া একটি ছোট উড়োজাহাজকে শূন্যে তুলে নিয়ে গেল হেলিকপ্টার। সম্প্রতি ‘অ্যাভিয়েশন রিপোর্টার’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে এমনই একটি শ্বাসরুদ্ধকর ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তীব্র বাতাসের মধ্যে কয়েকজন কর্মী উড়োজাহাজটির সঙ্গে শক্ত বেল্ট ও হুক বেঁধে দেন। এরপর ওপরে ভেসে থাকা হেলিকপ্টারটি লম্বা কেবলের সাহায্যে দুই ইঞ্জিনের উড়োজাহাজটিকে অনায়াসেই শূন্যে তুলে সাগরের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যায়।

সাধারণত পাহাড়, বরফাচ্ছন্ন তীর কিংবা দুর্গম এলাকায় কোনো উড়োজাহাজ আটকে পড়লে সেখানে ক্রেন বা ট্রাক পৌঁছানো সম্ভব হয় না। তখন উড়োজাহাজটি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে হেলিকপ্টারের এই বিশেষ ‘স্লিং লোড’ পদ্ধতি ব্যবহার করা হয়। আলাস্কা ও কানাডার মতো দুর্গম অঞ্চলে এর আগেও এভাবে বিমান উদ্ধারের বেশ কিছু নজির রয়েছে।

প্রকৌশলগত দিক থেকে কাজটি বেশ জটিল। বাতাসের চাপে বিমানের ডানা নিজেই ওপরে ওঠার শক্তি তৈরি করতে পারে, এতে নিচে ঝুলন্ত বিমানটি দুলতে শুরু করলে বড় দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই ডানায় বিশেষ প্রতিবন্ধক বা ‘স্পয়লার’ বেঁধে দেওয়া হয়, যাতে বাতাসে ভেসে উঠতে না পারে। পাশাপাশি ভরকেন্দ্র ঠিক রেখে লম্বা কেবল ব্যবহার করা হয়, যেন হেলিকপ্টারের পাখার বাতাস বিমানটির ভারসাম্য নষ্ট না করে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)