সর্বশেষ
ব্রেকিং

হরমুজের ওমান উপকূলে পরপর ২ ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

Image (1)Web Popup (3)

হরমুজ প্রণালি অতিক্রমের সময় ওমান উপকূলে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে পরপর দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের খাসাব বন্দর থেকে ১৭ নটিক্যাল মাইল (প্রায় ৩১ কিলোমিটার) পূর্বে একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন কক্ষে ওই অজ্ঞাত বস্তু আঘাত হানে।

এর আগে হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় খাসাব বন্দর থেকে ১১ নটিক্যাল মাইল (২০ কিলোমিটার) উত্তরে অপর একটি তেলবাহী ট্যাংকারের পেছনের অংশে (স্টার্ন) একই ধরনের বস্তু আঘাত হানে বলে জানিয়েছিল সংস্থাটি। দুটি ঘটনাতেই জাহাজগুলোর নাবিক বা ক্রুদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ায় সাগরে তেল ছড়িয়ে পড়ে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইউকেএমটিও।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবহন করা হয়। ওমানের মুসান্দাম উপদ্বীপের খাসাব বন্দরসংলগ্ন এই জলসীমা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রধান পথ হওয়ায় সেখানে পরপর দুটি ট্যাংকারে আঘাতের ঘটনায় সমুদ্রপথে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)