সর্বশেষ

ট্রেন ও মিনিবাসের ভয়াবহ সংঘর্ষ!

Untitled 2.pngsddWeb Popup (3)

দাউ দাউ করে জ্বলছে একটি মিনিবাস। আর সেই জ্বলন্ত গাড়িটিকে সামনে ঠেলে নিয়েই রেললাইন ধরে ছুটছে একটি ট্রেন। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিমালুনগুন জেলায়। সেখানে সিয়ানতার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

জানা যায়, ধাক্কা লাগার পরপরই ‘সিনার তানি’ নামের মিনিবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তাঁর মরদেহ ভেঙে যাওয়া গাড়ির ভেতরেই আটকা পড়ে ছিল। এ ঘটনায় ট্রেনের দুই চালক ও এক কর্মীসহ মোট তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর কাজ শুরু করেন। সেই সঙ্গে যানজট এড়াতে এবং ক্ষতিগ্রস্ত গাড়ি ও ট্রেনটি সরিয়ে নেওয়ার কাজও শুরু করে কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)