Opens in a new tab
সর্বশেষ

টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

290d3c4701b15c715e9e6ddd2f3dca8c 6afc292a7e8ebWeb Popup (3)

মাদারীপুরের কালকিনি উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কের টানে এক যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার দক্ষিণ আকাল বরশী গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে নবদ্বীপ চন্দ্র দাশের (১৯) সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে মাহিন মুন্সির। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবনযাপন ও বিয়ের দাবিতে এদিন সকালেই সরাসরি নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নেন মাহিন। এর আগেও তিনি ওই বাড়িতে দুবার এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে অনড় থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

20261117134939 big 1080x720

দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর পাশের বাড়িতেই ঘটেছে। খবর পেয়েই তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করেছেন। পাশাপাশি যুবকের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকার সিদ্ধান্তে অটল রয়েছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)