Opens in a new tab
সর্বশেষ

২৫ বছরের মধ্যে বিয়ে না করলেই শাস্তি!

Danish beach weddingWeb Popup (3)

বিয়ের আদর্শ বয়স ঠিক কত, এ নিয়ে তর্ক-বিতর্কের কোনো শেষ নেই। কেউ ২০ বছরেই বিয়ের পিঁড়িতে বসেন, আবার কারও ৩০ পার হলেও সংসারের দেখা মেলে না। তবে ২৫ বছর বয়স পার হওয়ার পরও যারা অবিবাহিত থাকেন, তাদের জন্য ডেনমার্কে রয়েছে এক অদ্ভুত শাস্তির প্রথা। সেখানে কারও ২৫তম জন্মদিনে তিনি যদি অবিবাহিত থাকেন, তবে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা মিলে তার সারা গায়ে দারুচিনির গুঁড়ো মাখিয়ে দেন। অনেক সময় এই গুঁড়োর সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করেও ওই ব্যক্তির গায়ে লেপে দেওয়া হয়।

Images (1)

অদ্ভুত এই প্রথার শিকড় লুকিয়ে আছে বহু শতক আগের এক ইতিহাসে। কথিত আছে, সে যুগে মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান দেশ-বিদেশে ঘুরে বেড়াতেন, তাদের পক্ষে এক জায়গায় থিতু হয়ে ঘর-সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠত। এমন অবিবাহিত সেলসম্যানদের তখন ‘পেপার ডুডস’ এবং অবিবাহিত নারীদের ‘পেপার মেইডেন’ বলে ডাকা হতো। মূলত শত শত বছর পুরোনো এই মজার রীতির মাধ্যমেই অবিবাহিত তরুণ-তরুণীদের মনে করিয়ে দেওয়া হয় যে, তাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে।

Image 19197

তবে মজার ছলে এমন শাস্তির প্রথা থাকলেও, ডেনমার্কে কিন্তু সবাই ২৫ বছরেই বিয়ে করেন না। পরিসংখ্যান বলছে, দেশটিতে পুরুষদের বিয়ের গড় বয়স সাড়ে ৩৪ এবং নারীদের ৩২ বছর। অন্যদিকে, বিয়ের আদর্শ বয়স নিয়ে ইন্সটিটিউট অব ফ্যামিলি স্টাডিজ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে ভিন্ন এক তথ্য। তাদের মতে, ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে বিয়ে করলে বিবাহবিচ্ছেদের আশঙ্কা তুলনামূলক অনেক কম থাকে। তবে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে বিয়ে করলে এই ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)