Opens in a new tab
সর্বশেষ

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

Newborn baby with moustach in ecuador 6adda209d9c3bWeb Popup (3)

ইকুয়েডরে জন্ম নেওয়া এক ‘গোঁফওয়ালা’ নবজাতকের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির ওপরের ঠোঁটে অবিকল গোঁফের মতো গাঢ় পশমের আস্তরণ রয়েছে। তবে হাজার হাজার বার শেয়ার হওয়া বিস্ময়কর এই ভিডিওটির সত্যতা এখনো কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, নবজাতকদের শরীরে ‘লানুগো’ নামের হালকা লোম থাকা স্বাভাবিক হলেও জন্মের পরপরই মুখে এমন স্পষ্ট গোঁফ থাকার ঘটনা একেবারেই অস্বাভাবিক। ‘মেট্রো ইকুয়েডর’-এর প্রতিবেদনেও এর কোনো চিকিৎসাগত ব্যাখ্যা দেওয়া যায়নি। ফলে অনেকেই মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কোনো সোশ্যাল মিডিয়া ফিল্টার ব্যবহার করে তৈরি করা হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা ভিডিওটি গভীরভাবে বিশ্লেষণ করে একে পুরোপুরি ভুয়া বলে দাবি করেছেন। তারা জানান, শিশুটি নড়াচড়া করার সময় গোঁফের অবস্থান ও আশপাশের আলো-ছায়ায় বেশ অসংগতি ধরা পড়েছে। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত কোনো হাসপাতাল, চিকিৎসক বা শিশুটির পরিবারের পক্ষ থেকে এ ঘটনার কোনো আনুষ্ঠানিক সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup