সর্বশেষ

দলীয় কার্যক্রম গতিশীল করতে ওমানে বিএনপির সাংগঠনিক সভা

Ab8f80e3 febc 4271 a86e 082ddb382fceWeb Popup (3)

দলীয় কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে ওমানের বারকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ও আঞ্চলিক শাখার নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে নয়টায় ওমান বিএনপির শীর্ষ নেতা এস এম হারুনুর রশিদের নেতৃত্বে এই সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

748af26f 7666 4f82 a9b8 8307e956b5e6

সভায় ওমান কেন্দ্রীয় বিএনপির সব পর্যায়ের নেতা ছাড়াও প্রতিটি শাখা ও আঞ্চলিক কমিটির শীর্ষ পাঁচজন করে নেতা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত নেতারা দলের সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে নিজেদের গঠনমূলক মতামত তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রবাসে দলের ভিত্তি আরও সুদৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানের সিআরবি নির্বাচিত প্রতিনিধি নূর মোহাম্মদ।

29182539 1f58 4a51 9805 eac020691f29

সাংগঠনিক এই আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে যুবদল নেতা ইসমাইল ভূঁইয়ার জন্মদিন উদ্‌যাপন করা হয়। ওমান বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কেটে তাঁর জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মীরা। প্রবাসে রাজনৈতিক মতাদর্শের চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup