Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি

Kuwet visaCity

কুয়েতে অবস্থানরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধার দিন শেষ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় নবায়ন সুবিধা বাতিল করতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চলতি বছরের শুরুতে এই সাময়িক সুবিধা চালু করেছিল কুয়েত সরকার। তবে এখন থেকে ভিসা ও ছুটির ক্ষেত্রে আবারও স্বাভাবিক আইনি নিয়মকানুন কার্যকর হতে যাচ্ছে।

এই নির্দেশনার ফলে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসার মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। তাই ভিসাধারীদের নির্ধারিত মেয়াদের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে কুয়েতের বাইরে ছুটিতে থাকা প্রবাসীদের পুরোনো কাগজপত্র বা নিয়োগকর্তার মৌখিক আশ্বাসের ওপর নির্ভর না করে ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে নিজেদের ছুটির অনুমতিপত্রের বর্তমান বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এই অ্যাপের তথ্যকেই এখন থেকে সরকারি রেফারেন্স হিসেবে বিবেচনা করা হবে।

নির্ধারিত মেয়াদের পর কোনো দর্শনার্থী কুয়েতে অবস্থান করলে বা কোনো প্রবাসী সময়মতো ফিরে না এলে তা প্রচলিত আবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে নতুন করে জরিমানার কোনো নির্দিষ্ট অঙ্ক ঘোষণা করেনি মন্ত্রণালয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো জরিমানার ভুয়া তথ্য বা গুজবে কান না দিয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate