Long Popup (2)
সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা!

Imagedfeds (1)City

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার প্রতিপক্ষকে ভয়ংকর এক হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ নবী মুসাভিফার্ড নামের এক জ্যেষ্ঠ ইরানি ধর্মীয় নেতা। গতকাল শুক্রবার জুমার খুতবায় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে তেহরান পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। আজ শনিবার ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আহভাজ শহরে জুমার নামাজের খুতবায় ইমাম মোহাম্মদ নবী মুসাভিফার্ড বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বা শক্তি অন্য কোনো দেশের নাক গলানোর বিষয় নয়। এটি সম্পূর্ণভাবে তাদের একটি অভ্যন্তরীণ ব্যাপার। এরপরও যদি কেউ এর অন্যথা মনে করে, তবে তারা এসে যুদ্ধ করে দেখতে পারে। তিনি আরও কঠোর ভাষায় বলেন, পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তবে মার্কিন স্বার্থগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে। আর এ ধরনের কোনো সংঘাত শুরু হলে ইরান আত্মরক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না।

খুতবায় এই ধর্মীয় নেতা জর্ডানে মার্কিন বিনিয়োগের ওপর হামলা, বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকান সেনা প্রত্যাহার এবং বাব আল-মান্দেব প্রণালির সংকটের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর দাবি, এসব ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন কার্যত আত্মসমর্পণের কাছাকাছি চলে এসেছে এবং হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে জড়িয়ে তারা নতুন করে সংকটের মুখে পড়েছে।

এদিকে ইরানের প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং আরেক জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমদ খাতামিও সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রায় অভিন্ন সুরে কথা বলেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নানা হামলা ও ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের পারমাণবিক সক্ষমতা এখনো অটুট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই শক্তি মূলত ইরানের নিজস্ব বিজ্ঞানী ও পারমাণবিক মেধারই ফসল, যা ধ্বংস করা সম্ভব নয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate