Long Popup (2)
সর্বশেষ

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

1786548809 e40edff0d6c77ed2b78d7976d6953c64 6a7caccdd55daProbashircityWebPopupUpdate

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি ভূপাতিত হওয়ার আগেই এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। গতকাল বুধবার নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও সিনহুয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে ওড়ার সময় আকস্মিকভাবে বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার ঠিক আগেই পাইলট নিরাপদে বিমানটি থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে আগুনের বিশাল গোলা ও ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতেও একটি খোলা মাঠ থেকে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। বিমানটির ধ্বংসাবশেষ ঘিরে ইতিমধ্যে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূর্ণাঙ্গ তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate