সর্বশেষ

ইরান-পাকিস্তান-তুরস্ক-সৌদি-মিশরের ইসলামী ঐক্য গড়া উচিৎ

1786601677 aa0a6065184d707cfb84dece4000dd19Web Popup (3)

ইরান ও পাকিস্তানকে ইসলামী বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই। তিনি বলেছেন, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করা এই দুই দেশের পবিত্র দায়িত্ব। গতকাল বুধবার তেহরান সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা পাকিস্তানকে তেহরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার এই গভীর সম্পর্ককে তিনি ‘প্রকৃত ও ধর্মভিত্তিক স্নেহ’ বলে বর্ণনা করেছেন। রেজাই বলেন, পাকিস্তানের সরকার, সেনাবাহিনী ও সাধারণ জনগণকে ইসলামী বিশ্বের এক মহান সম্পদ হিসেবে বিবেচনা করে ইরান। এ ছাড়া আঞ্চলিক নানা ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ক্রমবর্ধমান সম্পৃক্ততায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

বৃহত্তর পরিসরে মুসলিম ঐক্যের ওপর জোর দিয়ে মোহসেন রেজাই বলেন, ইরান ও পাকিস্তান ছাড়াও তুরস্ক, সৌদি আরব, মিসর এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর উচিত ইসলামী ঐক্য সুসংহত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি জানান, পেজেশকিয়ান পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন এবং তিনি বিশ্বাস করেন, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পাওয়া প্রয়োজন।

ইরান ও পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যকার পারস্পরিক স্নেহ ও ভালোবাসার যে দৃষ্টান্ত রয়েছে, তা সত্যিই বর্ণনাতীত এবং গোটা বিশ্বের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন এই ইরানি নেতা। দেশটির সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup