Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা

Untitled 1ProbashircityWebPopupUpdate

বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা। গত সোমবার জারি করা এই নতুন নির্দেশনায় বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের ‘উচ্চমাত্রার সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো ধরনের রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।

হালনাগাদ ওই সতর্কবার্তায় কানাডা সরকার জানিয়েছে, চলমান রাজনৈতিক উত্তেজনা ও বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশে যেকোনো সময় আকস্মিক বিক্ষোভ, সংঘর্ষ ও অস্থিরতা তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতির কারণে হঠাৎ করে যান চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে কানাডীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ সতর্কতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কানাডা। ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করে সেখানে সব ধরনের ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার নির্দেশ বহাল রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশে অবস্থানরত ও ভ্রমণরত কানাডীয়দের নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতে বলা হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরেও বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অনুরূপ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate