Long Popup (2)
সর্বশেষ

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

MiddleProbashircityWebPopupUpdate

গ্রিসের উপকূলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ২০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বড় একটি অংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা কয়েকটি নৌকায় চেপে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী গ্রিসের ক্রিট দ্বীপে এসে পৌঁছান। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রায় ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্টগার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম দলটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদান ও ২৫ জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।

উদ্ধার হওয়া সবাইকে আপাতত হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক অবৈধ অভিবাসীর ধারাবাহিক আগমন বাড়তে থাকায় ক্রিট দ্বীপে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর প্রচণ্ড বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate