Long Popup (2)
সর্বশেষ

এক শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

TrumpProbashircityWebPopupUpdate

ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তি সম্পাদনের শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি সপ্তাহেই ইরানের ওপর নতুন ও ব্যাপক সামরিক আঘাত হানার জোর প্রস্তুতি নিচ্ছিল ট্রাম্প প্রশাসন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এর জন্য তেহরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে বলে কড়া শর্ত জুড়ে দিয়েছেন তিনি। এর আগে গত শুক্রবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ইরানে এমন ব্যাপক আঘাত হানা হবে যে তারা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা তৈরি হয়। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটনই দায়ী। এমনকি যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’ বলেও হুংকার দেয় ইরান। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন সরকারও মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং পরিস্থিতি আরও অবনতি হলে এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করা হয়। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি জানায়, মার্কিন হামলার পর ইরান পাল্টা আঘাত হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েলি নিরাপত্তাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ‘ইয়েদিয়োত আহরোনোত’ ও ‘চ্যানেল-১২’ জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই চরম উত্তেজনাকে বিস্ফোরণমুখীন পরিস্থিতি ধরে নিয়ে ইসরায়েল নিজেও ইরানে হামলা ও সম্ভাব্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate