Long Popup (2)
সর্বশেষ

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

1.হProbashircityWebPopupUpdate

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে কঠোর হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও জটিল হলে প্রয়োজনে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতেও নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। আজ রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

IMG 8570.2e16d0ba.fill 1200x630

প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে যৌথ নিরাপত্তা বার্তা জারি করেছে। এতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে মার্কিন নাগরিকদের সার্বক্ষণিক সজাগ থাকতে বলা হয়। মূলত তেহরানের সঙ্গে চলমান চুক্তি সম্পাদনের প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানে ‘খুব কঠোর’ আঘাত হানার যে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার পরপরই এই সতর্কবার্তা জারি করা হয়। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এত কঠোর হামলা চালাবে যে একপর্যায়ে ইরান তা সহ্য করতে পারবে না। একই সঙ্গে ক্রমাগত কথা ভঙ্গ করা ও মিথ্যাচারের অভিযোগ তুলে তেহরানের ওপর আস্থা হারাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পরিস্থিতি অবনতির আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ ভ্রমণ-সংক্রান্ত নানা বিঘ্ন নিয়ে নাগরিকদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, হঠাৎ আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে স্থবিরতা দেখা দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। বেশ কিছু বিমান সংস্থা ইতিমধ্যে স্বাভাবিক সময়সূচি বাতিল কিংবা স্থগিত করেছে। ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের দ্রুত অঞ্চল ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। পাশাপাশি বহির্বিশ্বে থাকা মার্কিন নাগরিকদের এই অঞ্চল দিয়ে ভ্রমণ করার পরিকল্পনা আপাতত পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলো পরিস্থিতি অনুযায়ী পৃথক নির্দেশনা জারি করেছে। জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও অপ্রত্যাশিত আখ্যা দিয়ে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয়কেন্দ্রের অবস্থান আগেই জেনে রাখার নির্দেশ দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate