আচমকা যেন থমকে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ। অজানা শঙ্কা ও উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিমান চলাচলে। হঠাৎ করেই দুই দেশের প্রধান ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। বিমানবন্দরে অপেক্ষা আর গভীর অনিশ্চয়তায় কাটছে তাদের সময়।
জানা গেছে, আঞ্চলিক উত্তেজনার জেরে এমিরেটস, ইতিহাদ ও এয়ার অ্যারাবিয়ার মতো শীর্ষ সংস্থাগুলো ফ্লাইট বাতিল করেছে। ২০ ও ২১ জুলাই দুবাই থেকে কুয়েতগামী এমিরেটসের ফ্লাইট পুরোপুরি বন্ধ। আবুধাবি ও শারজাহ থেকেও উড়ান স্থগিত করেছে ইতিহাদ ও এয়ার অ্যারাবিয়া।

আরও
বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানসংস্থাগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের অপ্রত্যাশিত বিভ্রান্তি এড়াতে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের বর্তমান অবস্থা অবশ্যই যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে যোগাযোগের তথ্য নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।











