Long Popup (2)
সর্বশেষ

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

Untitled 23ProbashircityWebPopupUpdate

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

হাইকমিশনার জানান, আগামী ২৮ জুন রোববার থেকেই বাংলাদেশি নাগরিকেরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আনুষ্ঠানিক আবেদন করতে পারবেন। তবে শুরুর দিকে কেবল পাঁচটি নির্দিষ্ট ভিসা আবেদন কেন্দ্র থেকে এই ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে দেশের বাকি কেন্দ্রগুলো থেকেও এই সেবা চালু করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চরমভাবে সীমিত করে দেয় ভারত সরকার। জরুরি মেডিকেল ভিসা ছাড়া সাধারণ পর্যটনসহ প্রায় সব ধরনের ভিসা প্রদান দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। এতে করে দুই দেশের মধ্যে যাতায়াত ও পর্যটন খাতে বড় ধরনের স্থবিরতা নেমে আসে।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত করে ভারত সরকার। নতুন এই কূটনৈতিক দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে গত ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান। আজ সকালেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন নতুন হাইকমিশনার। এর পরপরই আইভ্যাকের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এই ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দিলেন, যা দুই দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate