Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে বসবাস ও চাকরিতে নতুন নিয়ম

Saudi arabia mqdmd6k1tjjdy4iProbashircityWebPopupUpdate

সৌদি আরবে বসবাসরত ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা বিশেষায়িত আকামাধারীদের জন্য নতুন শ্রম আইন জারি করা হয়েছে। এখন থেকে দেশটিতে কাজ করতে হলে তাঁদের ১০০ রিয়াল ফি দিয়ে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’ থেকে নির্দিষ্ট ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। ব্যাংক কার্ড, সাদাদ নম্বর বা কিওয়া ওয়ালেটের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, দেশটির ‘তামহির’ কর্মসূচির আওতাধীন প্রশিক্ষণ চুক্তিগুলো এখন থেকে সহজেই অনলাইনে নথিবদ্ধ করা যাবে। তবে শর্ত থাকে যে, এই চুক্তিগুলো কোনোভাবেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘সৌদিকরণ’ নীতি বা নির্ধারিত কর্মসংস্থান কোটার আওতাভুক্ত হিসেবে বিবেচিত হবে না।

নতুন নির্দেশনায় কর্মীদের পদত্যাগের নিয়মেও স্বচ্ছতা আনা হয়েছে। কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন, যদি না এর মধ্যে নিয়োগকর্তা সেটি গ্রহণ করে থাকেন। এছাড়া চাকরি ছাড়ার নোটিশ পিরিয়ড সম্পূর্ণভাবে কর্মী ও প্রতিষ্ঠানের চুক্তির ওপর নির্ভর করবে।

ভিসাসংক্রান্ত জটিলতা এড়াতে কিওয়া স্পষ্ট করেছে, একবার ভিসা ইস্যু হওয়ার পর তাতে কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। তথ্যে ভুল থাকলে বর্তমান ভিসাটি বাতিল করে নতুন ভিসার আবেদন করতে হবে। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate