সর্বশেষ

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার

Fgytfggfhyty originalWeb Popup (3)

ভারতের পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সরকারি ভাতামূলক প্রকল্পগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতাপ্রদান কর্মসূচিও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাবেন। তবে আগামী মাস থেকে এগুলো আর কার্যকর থাকবে না। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেসব অনুদান বা আর্থিক সহায়তা দেওয়া হতো, সেগুলোর ওপর মূলত এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ বিষয়ে পরে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

Untitled 2 6a0af2547cdc0

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘোষণার ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য আগে থেকে চালু থাকা বিভিন্ন ধর্মভিত্তিক অনুদান প্রকল্পের অস্তিত্ব আর থাকছে না। এর আগে এ ধরনের সুবিধার আওতায় তাঁদের মাসে দেড় হাজার রুপি করে ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে দুই হাজার রুপি করা হয়েছিল। কিন্তু নতুন সরকারের সিদ্ধান্তে সেই কাঠামোগত সহায়তা ব্যবস্থাই এখন বন্ধ হওয়ার পথে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনের আগে বিজেপি কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছিল। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই এমন একটি বড় ঘোষণা দিল তারা। খুব অল্প সময়ের মধ্যে নেওয়া এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সেখানকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup