সর্বশেষ

হটাৎ সৌদির শহরে শহরে অ্যালার্ট জারি

204624 bangladesh pratidin Flag DayProbashircityWebPopupUpdate

সৌদি আরব জুড়ে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর এনসিএম। আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের আশঙ্কা থাকায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স।

পূর্বাভাস অনুযায়ী, মক্কা এবং রিয়াদ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রিয়াদ শহর এবং এর আশপাশের এলাকায় আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, মক্কার তায়েফ, তুরবাহ, রানিয়া, মাইসানসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ধূলিঝড় হতে পারে। তবে মক্কা মূল শহর, আল-জুমুম ও আল-কামিলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানী ও মক্কা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও এই দুর্যোগের প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। মদিনা, হাইল, কাসিম, উত্তরাঞ্চলীয় সীমান্ত, ইস্টার্ন প্রভিন্স বা পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক, আল-জউফ, আল-বাহা, আসির, জাজান ও নাজরানসহ দেশের প্রায় সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টি, বন্যা এবং ধূলিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়ে আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকা এলাকা এবং পাহাড়ি উপত্যকা থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব বৃষ্টির পানিতে বা উপত্যকায় সাঁতার কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=ica9gfjX_lo

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate