সর্বশেষ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Niht alee hosenProbashir city Popup 19 03

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকারই বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। শূন্যরেখা থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফায় এই গুলির শব্দ শোনা যায়। পরে সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে যোগাযোগের পর নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ঘটনার বিষয়ে বিএসএফের দাবি, ভোরে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়েন। একপর্যায়ে ওই দলটির সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ পুনরায় গুলি ছুড়লে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় বিএসএফ সদস্যরা তাঁকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই ও সংগ্রহের কাজ বর্তমানে চলমান রয়েছে। এ ছাড়া পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে একটি স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03