সর্বশেষ

বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

Cigarate 20260316City ads Investment (1)

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা এসব সিগারেটের বিপরীতে সরকারের প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের ওই দুই যাত্রীর বিষয়ে আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের কাছে গোপন তথ্য ছিল। তাঁরা বিমানবন্দরের কাস্টমস হল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের আটকানো হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের ব্যাগেজ থেকে মোট ৪২৯ কার্টন ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটক দুই যাত্রী হলেন চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার হওয়া সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরান্ডা’ বা ডিএমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে অবৈধভাবে এসব পণ্য আনার দায়ে ওই দুই যাত্রীকে কঠোর মৌখিক সতর্কবার্তা দিয়ে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, দেশে এ ধরনের অবৈধ ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং বিপুল পরিমাণ সরকারি রাজস্ব রক্ষা করতে বিমানবন্দরে এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এনএসআই ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারি ও যৌথ তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03