Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশসহ সব দেশের নাগরিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

521 69a6845c6037aProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিয়েছে কাতার। বাংলাদেশসহ সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার (এন্ট্রি ভিসা) মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৩ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতির ওপর ভিত্তি করে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভিসার এই বর্ধিত মেয়াদ ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো বাড়তি ফি বা মাশুল দিতে হবে না। এমনকি প্রবাসী বা পর্যটকদের এই সেবা পেতে সংশ্লিষ্ট কোনো দপ্তরে যাওয়ার বা নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate