সর্বশেষ

মাঝ আকাশে পোশাক খুলে যাত্রীর পাগলামি!

Eisamay 2026 02 01 fiqo9id0 the passenger in the flightProbashir city Popup 19 03

ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখনই হঠাৎ কেবিনের ভেতর অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। যাত্রীরা যেখানে নিজেদের আসনে বসে স্বাভাবিক ভ্রমণে ব্যস্ত, ঠিক তখনই এক যাত্রী আচমকা পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে কেবিনে ঘোরাফেরা শুরু করেন। বিমানকর্মীরা তাকে থামাতে গেলে তিনি ক্রুদের হুমকি দেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার এয়ারএশিয়ার ভিয়েতনামের নাহা ট্রাং থেকে থাইল্যান্ডগামী ফ্লাইট ৬৪৭-এ। উড়োজাহাজ আকাশে ওড়ার কিছুক্ষণ পরই ওই যাত্রী আক্রমণাত্মক হয়ে ওঠেন বলে অভিযোগ। তিনি রুশ ভাষায় চিৎকার করছিলেন এবং একপর্যায়ে ইংরেজিতেও বলেন-কেউ যেন তাকে স্পর্শ না করে। এরপর তিনি বিমানের দরজা খোলার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ফ্লাইটকে জরুরি অবতরণ করাতে হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর জেরে নির্ধারিত সময়ের তুলনায় ফ্লাইট ছাড়তে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্ব হয়। ক্রু ও যাত্রীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তাতে কাজের কাজ হয়নি। অভিযোগ আছে, তিনি ফ্লাইট থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটে এক যাত্রীকে দেখার পর থেকেই ওই রুশ ব্যক্তির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। পোশাক খোলার আগে তিনি কয়েকবার শৌচাগারে যান এবং তাকে উত্তেজিত দেখাচ্ছিল বলে একজন সহযাত্রীর দাবি। তিনি বিমান থেকে নেমে পালানোর চেষ্টা করলে রানওয়েতেই তাকে ধরে ফেলেন বিমানকর্মীরা। থাইল্যান্ডে নামার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশটির আইন অনুযায়ী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03