সর্বশেষ

ইতালির ভিসা আবেদন ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে ৬ দিন

Web Image 20260126Probashir city Popup 19 03

ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন কাজের কারণে আগামী ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে। দূতাবাসের বার্তা অনুযায়ী, এই সময়ে সব ইতালিয়ান ভিসা অফিসে নতুন কোনো আবেদন জমা দেওয়া যাবে না।

দূতাবাস জানায়, ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি—মোট ছয়দিন বিশ্বব্যাপী ভিসা আবেদন জমা বন্ধ থাকবে। ফলে নির্ধারিত দিনগুলোতে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দেওয়া কিংবা পূর্বে জমা দেওয়া আবেদন প্রত্যাহারের (withdraw) অনুরোধও গ্রহণ করা হবে না।

তবে দূতাবাস উল্লেখ করেছে, যেসব আবেদনকারীকে ইতোমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে অতিরিক্ত কাগজপত্র দিতে বলা হয়েছে, কেবল সেই নির্দিষ্ট নথিপত্রগুলো ওই সময়ে গ্রহণ করা হবে। নতুন আবেদন বা অন্যান্য সেবা কার্যক্রম স্থগিত থাকবে।

দূতাবাস আরও জানায়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ফেব্রুয়ারির শুরুর দিকেই ভিসা আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনে ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03