সর্বশেষ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবক নিহত

Bangladeshi expatriate dies in road accident in QatarProbashircityWebPopupUpdate

কাতারে সড়ক দুর্ঘটনায় সজিব সিকদার (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে কাতারের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতের মামা কামাল হোসেন অপু মোল্লা।

নিহত সজিব সিকদার বরিশালের মুলাদী উপজেলার পৌরসভা চরডিক্রী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রহিম সিকদারের ছেলে। তিনি প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান। তিন ভাই ও এক বোনের মধ্যে সজিব ছিলেন সবার বড়।

পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের ডিসেম্বর মাসে কাতারে চাকরি শুরু করলেও পরে তিনি নিজস্ব ব্যবসায় মনোনিবেশ করেন। প্রায় দেড় বছর আগে ছোট ভাই বেল্লাল সিকদারকেও কাতারে নিয়ে যান এবং তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সম্প্রতি তিনি নিজ উদ্যোগে একটি প্রাইভেট কার কেনেন।

শুক্রবার ওই গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সজিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মরদেহ কাতারের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের পরিবার জানিয়েছে, মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে এবং এক সপ্তাহের মধ্যে তা বাংলাদেশে পৌঁছাতে পারে। সজিবের অকাল মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সন্তানের মৃত্যুতে তার মা শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate