Long Popup (2)
সর্বশেষ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

Qatar pic 6a53290e28347ProbashircityWebPopupUpdate

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) কাতারের আমিরি দিওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আমিরি দিওয়ানের ওই শোকবার্তায় বলা হয়েছে, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে গভীর শোকের সঙ্গে জাতির এই বিরাট ক্ষতির সংবাদ জানানো হচ্ছে। সাবেক আমির, হিজ হাইনেস ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মূলত তাঁর শাসনামলেই কাতার মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিতে পরিণত হয়। দেশটির বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদের যুগান্তকারী উন্নয়ন, মেগা অবকাঠামো নির্মাণ এবং বৈশ্বিক পর্যায়ে কাতারের প্রভাব বিস্তারে তিনি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর আমলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনেও কাতার নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। এমনকি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক পথও তাঁর সময়েই সুগম হয়েছিল। দীর্ঘ শাসনের পর ২০১৩ সালে তিনি অত্যন্ত স্বেচ্ছায় তাঁর ছেলে ও কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেন।

প্রভাবশালী ও দূরদর্শী এই সাবেক আমিরের মৃত্যুর খবরে পুরো কাতারজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দাফন ও রাষ্ট্রীয় শোক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে আমিরি দিওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate