Long Popup (2)
সর্বশেষ

শখ করে ইজিবাইক চালাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

ভাইয়ের হাতে ভাই খুন, সম্পত্তি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীরProbashircityWebPopupUpdate

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইক দুর্ঘটনায় সৌদি প্রবাসী কাশেম মোল্লা (৩২) নিহত হয়েছেন। শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম মোল্লা উপজেলার আশুতিয়া গ্রামের বাসিন্দা ও রাজ্জাক মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কোটালীপাড়ার আশুতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এতে কাশেম মোল্লা গুরুতর আহত হন।

নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফেরেন কাশেম মোল্লা। মঙ্গলবার সকালে তিনি শখের বসে তার ভাই হোসেন আলী মোল্লার ইজিবাইক চালাতে বের হন। এ সময় দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাশেম মোল্লাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate