সর্বশেষ

এয়ার ইন্ডিয়ার পাইলটের মুখে ‘মদের গন্ধ’! বিমান থেকে নামালো কানাডা

Air India pilot smells of alcoholProbashir city Popup 19 03

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার। এবার সংস্থাটির একটি ফ্লাইট কানাডার ভ্যাঙ্কুভারের বিমানবন্দর থেকে উদয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের পাইলটের মুখ থেকে ‘মদের গন্ধ’ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিমান থেকে পাইলটকে নামিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ মঅদ্যমগুলো জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার এআই১৮৬ বিমান ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময়েই ঘটনাটি ঘটেছে। তবে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ঘটনাটি।

জানা গেছে, বিমানবন্দরের ডিউপি ফ্রি দোকানের সামনে এয়ার ইন্ডিয়ার ওই পাইলটকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। দোকানের এক কর্মীর প্রথমে পাইলটকে দেখে সন্দেহ হয়। তিনিই কানাডার কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে সতর্ক করেন।

খবর পেয়ে কানাডার কর্তৃপক্ষ ‘ব্রিথ অ্যানালাইজার’ যন্ত্রের মাধ্যমে ওই পাইলটকে পরীক্ষা করলে তিনি মদ্যপান করেছেন বলে প্রমাণিত হয়। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। এমনকি কানাডার কর্তৃপক্ষ তাকে আটকও করে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ পর বিকল্প পাইলট এসে বিমানটি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়।

ভ্যাঙ্কুবর বিমানবন্দরের ওই ঘটনায় ইতিমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ওই দিন ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লিমুখী এআই১৮৬ বিমানটি রওনা দেওয়ার আগেই ককপিট থেকে এক পাইলটকে নামিয়ে দেওয়া হয়। তিনি দায়িত্ব পালনের (বিমান ওড়ানোর) মতো পরিস্থিতিতে রয়েছেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন কানাডার কর্তৃপক্ষ। এর পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান তারা। পরবর্তী সময়ে বিকল্প হিসাবে অন্য এক পাইলটকে ওই বিমানে পাঠানো হয়। এর ফলে উড়ানে কিছুটা দেরি হয়েছে।

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে আরও জানিয়েছে, অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটকে বিমান ওড়ানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনও বিধিভঙ্গের অভিযোগ পেলে ওই পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

সূত্র: আনন্দবাজার

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03