সর্বশেষ

বিমানবন্দরে পাবলিক টয়লেট ব্যবহারে ৫ টাকা বেশি নেওয়ায় জরিমানা

Fined for overcharging for using public toilets at airportProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাবলিক টয়লেট ব্যবহারের নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি টাকা আদায় করার অভিযোগে এক ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিং ভবনের নিচতলায় অবস্থিত পাবলিক টয়লেটে প্রবেশমূল্য হিসেবে পাঁচ টাকা নির্ধারিত আছে এবং তা তালিকাভুক্তভাবে প্রদর্শন করা হয়। তবে অভিযোগ পেয়ে তিনি প্রথমে তার বেঞ্চ সহকারীকে পরিচয় গোপন রেখে টয়লেট ব্যবহার করতে পাঠান। নির্ধারিত মূল্য পাঁচ টাকা হলেও কর্মচারীরা তার কাছ থেকেও ১০ টাকা আদায় করে।

পরবর্তীতে ফোর্স নিয়ে সেখানে গিয়ে তিনি প্রকাশ্য রেটের চেয়ে বেশি মূল্য আদায়ের প্রমাণ পান। পাশাপাশি টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধও পাওয়া যায় বলে তিনি জানান।

এই পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর আওতায় ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে একই অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে যাত্রীরা সঠিক মূল্য ও উন্নত সেবা পান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03