প্রবাসীদের জন্য শিক্ষা — সংসার, সঞ্চয় আর বাস্তবতার এক অনন্য বার্তা। দূর প্রবাসে পরিশ্রমে ভরা দিন শেষে, যখন রাত নামে —তখনই মনে পড়ে পরিবারের কথা, প্রিয়জনের মুখ। তবু, এই ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের এক অমূল্য শিক্ষা —সংসার কখনোই শেষ হয় না, যদি সীমা না থাকে ভালোবাসা আর অর্থ ব্যয়ের।
প্রত্যেক প্রবাসীরই উচিত, অন্তত দুই বছর পর একবার দেশে ছুটি নেওয়া —পরিবারের সঙ্গে সময় কাটানো, এলাকার মানুষের সঙ্গে মিশে থাকা —কারণ এই সময়গুলোই শেখায় বাস্তবতা, শেখায় জীবনের মূল্য বুঝে চলা।
সংসার — এক তলাবিহীন ঝুড়ির মতো। যতই ঢালবেন, তবুও তা পূর্ণ হবে না। তাই সংসার যেন চলে, এতোটুকু দিলেই যথেষ্ট। অতিরিক্ত টাকা পাঠানো মানেই নিজের ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলা। একটা নিয়ম করুন — পরিবারের দায়িত্ব নিন, কিন্তু না বলতেও শিখুন। নিজ নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। প্রয়োজন মিটিয়ে বাকি টাকা নিজের সঞ্চয়ে রাখুন। কারও নামে, এমনকি মা-বাবা বা স্ত্রী-স্বজনের নামেও অতিরিক্ত অর্থ পাঠানো ঠিক নয়।
আরও
কারণ বিশ্বস্ত মানুষ পৃথিবীতে শতভাগ বিশ্বস্ত নয়। সবচেয়ে বড় কথা — নিজের ভরসা নিজেকেই রাখতে হবে। অন্ধবিশ্বাস মানেই নিজের কষ্টার্জিত জীবনের ঝুঁকি নেওয়া। দিনশেষে ঠকতে হয় নিজেকেই। জীবনের শিক্ষা কখনও বই থেকে আসে না, আসে সময়, অভিজ্ঞতা আর বাস্তবতা থেকে। আর সেই বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষক — প্রবাসের জীবন নিজেই।










