সর্বশেষ

ঢাকায় এলে জাকির নায়েককে গ্রেপ্তার করতে বাংলাদেশের কাছে আবদার ভারতের

Zakir naik saudi nationalityCity ads Investment (1)

ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফরকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করে হস্তান্তরের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। আগামী ২৮ নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে জাকির নায়েকের।

তার এই সম্ভাব্য সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি ও ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি তিনি যে দেশেই যান, সে দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেবে।

উল্লেখ্য, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। মোদি সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং অর্থপাচারের অভিযোগ আনে। ওই বছর তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছিল।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর তৎকালীন শেখ হাসিনার সরকার জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা দেয়। গত বছর সেই সরকারের পতনের পর আলোচিত এই ইসলামিক স্কলারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এবার তার সম্ভাব্য ঢাকা সফর ঘিরে এই আহ্বান জানাল ভারত।

তথ্যসূত্র: এএনআই, টাইমস নাউ

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup