সর্বশেষ

ওমান জুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৩ প্রবাসী গ্রেপ্তার

Oman ismail jgsProbashir city Popup 19 03

ওমানের বিভিন্ন এলাকায় চুরি, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওমান পুলিশ অপরাধ অনুসন্ধান ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা মাস্কাট সিব উইলায়াতের একটি শপিং মল থেকে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মলের বিভিন্ন দোকান থেকে চুরি করে পালিয়ে গিয়েছিলেন। পরে তাকে শনাক্ত করে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, মুসান্দাম প্রদেশে পুলিশ ১৮ জন এশীয় নাগরিককে অবৈধভাবে ওমানে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ রোধে চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

এছাড়া মাস্কাট মুতরাহ উইলায়াতে এক আরব নাগরিককে একটি বাড়ি থেকে গহনা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তের কাছ থেকে কিছু চুরি করা সামগ্রী এবং বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

মুসান্দাম প্রদেশে এক ব্যক্তিকে তিনজন এশীয় অনুপ্রবেশকারীকে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানায়, ওই ব্যক্তি নিজের গাড়িতে করে অনুপ্রবেশকারীদের সীমান্ত পার করানোর চেষ্টা করছিলেন। সব অভিযুক্তের বিরুদ্ধেই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03