সর্বশেষ

ওমানে বেপরোয়া গতির কারণে চালক আটক, পুলিশের কঠোর সতর্কতা

1760590933 1760590933 6ovdtcfpaczgProbashir city Popup 19 03

ওমানে সড়ক দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করায় মাস্কাটে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর অভিযোগে সম্প্রতি এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরপরই দেশটির পুলিশ নাগরিক ও প্রবাসী সকলের জন্য কঠোর সতর্কতা জারি করেছে।

পুলিশ সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে ওই চালককে গ্রেপ্তার করা হয়, যিনি নিজের ও অন্যদের জীবন বিপন্ন করে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ ৫৮৬ জনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওমানে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৮ অক্টোবর দুকুম এলাকায় আট বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃত্যু হয় এবং ১৫ অক্টোবর আল খাবুরাহ এলাকায় স্কুলবাসের সংঘর্ষে ৪২ জন শিক্ষার্থী আহত হয়।

এই ধারাবাহিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ওমান পুলিশ প্রশাসন সড়ক নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। অতিরিক্ত গতি, অসতর্কতা এবং আইন অমান্য করাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সকল নাগরিক ও প্রবাসী কর্মীদের ট্রাফিক আইন পুরোপুরি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03