সর্বশেষ

বিমানবন্দরে আগুনে ছাই কোটি কোটি টাকার শিপমেন্ট

Cargo 20251018City ads Investment (1)

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার পণ্য পুড়ে গেছে। গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে লাগা আগুনে গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট ভস্মীভূত হয়। রোববারেও ঘটনাস্থলে ধোঁয়া দেখা গেছে এবং ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট কাজ করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, এই ক্ষতির আর্থিক প্রভাব সুদূরপ্রসারী হবে। বিশেষ করে, পুড়ে যাওয়া ওষুধ শিল্পের কাঁচামাল দিয়ে ক্যান্সারসহ জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হতো। প্রায় ১ লাখ মার্কিন ডলার মূল্যের কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছে একটি সিএনএফ এজেন্ট প্রতিষ্ঠান। একইভাবে, গার্মেন্টস শিল্পের ফেব্রিক্স ও সুতাসহ প্রায় ৯ থেকে ১০ কোটি টাকার কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পিটি গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি প্রভাবের আশঙ্কা করছেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা আগুন নেভানোর কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের মতে, ফায়ার সার্ভিসের গাড়ি প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেনি, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা এখন মালামাল খালাস ও নতুন শিপমেন্ট রাখার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup