Opens in a new tab
সর্বশেষ

অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের!

Db harun has finally been found!Web Popup (3)

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ড শহরে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তিনি দেশ ত্যাগ করেন।

সূত্র জানায়, গণঅভ্যুত্থানের পর দেশে নিরাপত্তাহীনতার আশঙ্কায় হারুনুর রশীদ যুক্তরাষ্ট্রে চলে যান। তার স্ত্রী ২০০৬ সালে ডিভি লটারির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পান, যার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। আন্দোলনের পর তিনি প্রথমে নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় অবস্থান করেন এবং পরে টেক্সাসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এদিকে, অস্ট্রেলিয়া প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, হারুনুর রশীদ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি দ্রুত তাকে দেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ৫ আগস্টের পর একাধিক সূত্রে বলা হয়েছিল, হারুনুর রশীদ রাজধানীর একটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন। তবে পরবর্তীতে বিভিন্ন প্রমাণ থেকে জানা যায়, তিনি আসলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

হারুনুর রশীদের বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস নতুন নয়। ২০১১ সালে জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে মারধরের ঘটনায় তিনি প্রথম আলোচনায় আসেন। পরে ডিবি পরিচয়ে অপহরণ, হেফাজতে নির্যাতন, বোমা উদ্ধারের নাটক, এবং আপত্তিকর ভিডিও ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একাধিকবার সমালোচিত হন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)