সর্বশেষ

মাঝ আকাশে বিমানের ককপিটের দরজা খোলার চেষ্টা যাত্রীর, অতঃপর…

Air india 20250923 111743749City ads Investment (1)

বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১০৮৬ ফ্লাইটে সোমবার (২২ সেপ্টেম্বর) এক যাত্রী ককপিটের দরজা খোলার চেষ্টা করলে বিমানে আতঙ্কের সৃষ্টি হয়। বিমান সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রী জীবনে প্রথমবার বিমানে উঠেছিলেন এবং শৌচাগার খুঁজতে গিয়ে ককপিটের দরজার দিকে চলে যান। ক্রু তাকে থামালে তিনি শান্তভাবে ফিরে আসেন।

Img 2574 2 1024x768

বিমান সংস্থার মুখপাত্র বলেন, “আমাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল অত্যন্ত কঠোর। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হয়নি। বিমানের অবতরণের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।” তবে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী ককপিটের দরজার জন্য পাসকোডও প্রবেশ করার চেষ্টা করেছিলেন, যার কারণে হাইজ্যাক আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। জানা গেছে, ওই যাত্রী তার সঙ্গে আরও সাতজনের সঙ্গে ভ্রমণ করছিলেন। বারাণসীতে বিমান অবতরণের পর তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর হাতে তুলে দেওয়া হয় এবং যাত্রীদের লাগেজ পুনরায় তল্লাশি করা হয়েছে।

এই ঘটনা ঘটেছে লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিলম্বিত হওয়ার মাত্র একদিন পর। সেখানেও একটি বোর্ডিং পাসে স্ট্যাম্প থাকলেও এক যাত্রী বিমানে ওঠেননি, যা নিয়ে নতুন করে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বিমানের ক্রু এবং নিরাপত্তা প্রটোকলের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তদন্তের পরই জানা যাবে, যাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা কেন করেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup